পুনর্গঠিত হলো বিএমডিসি’র কাউন্সিল, সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১৭:২৩আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:২৩

চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করা হয়েছে। গত ২০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিএমডিসি থেকে এ তথ্য জানা গেছে।

পুনর্গঠিত বিএমডিসি কাউন্সিলের সভা আজ সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সদস্যরা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন ও বিভিন্ন কমিটি গঠন করেন। কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন বিএসএমএমইউ’র পেড্রিয়াটিক সার্জারির সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম।

মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন) এর ধারা ৪ অনুযায়ী, নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল পুনর্গঠন করা হল।’

এর ফলে পদাধিকার বলে সদস্য হচ্ছেন— স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের  মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের   ভাইস-চ্যান্সেলর, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের  মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের পরিচালক,  বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জন্স-এর সভাপতি এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের চিকিৎসা অনুষদের ডিন।

এছাড়া সরকার কর্তৃক দেশের ৮টি বিভাগে দুইজন করে চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে দুইজন, দেশের ৮টি সরকারি মেডিকেল কলেজ থেকে ৮ জন,  নির্বাচিত সরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক তিনজন, বেসরকারি মেডিক্যাল কলেজ হতে নির্বাচিত ৫ জন, সরকারি ডেন্টাল কলেজ হতে নির্বাচিত ১ জন, বেসরকারি ডেন্টাল কলেজ হতে নির্বাচিত ১ জন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কর্তৃক মনোনীত সদস্য ১ জন, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাকটিশনারস অ্যাসোসিয়েশন কর্তৃক মনোনীত সদস্য ১জন, অ্যাটর্নি জেনারেল কর্তৃক মনোনীত একজন আইনজীবী, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক মনোনীত সোসাইটির একজন সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ৩ জন সদস্য , সরকার কর্তৃক মনোনীত নারী সদস্য ২ জন, বিশেষায়িত সরকারি মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান হতে নির্বাচিত ২ জনকে কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ৪ নং ধারা মোতাবেক পদাধিকার বলে অন্তর্ভুক্ত উপরোল্লিখিত ১-১৩ নং ক্রমিকের সদস্যরা ছাড়া এ কমিটির সব সদস্যের কার্যকাল এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩  বছরের জন্য বলবৎ থাকবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী