এইচপিভি টিকা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ১৭:১৩আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:১৩

দেশের কিছু জায়গায় জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়া বা অসুস্থ হওয়ার যে খবর ছড়িয়েছে, তার সঙ্গে এইচপিভি ভ্যাকসিনের কোনও সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর। এ বিষয়ে গুজব না ছড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরে এইচপিভি টিকা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক ডা. আবু জাফর বলেন, ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) এবার সাত বিভাগে ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ জনকে এইচপিভি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে স্কুলে ৫৮ লাখ ৬২ হাজার ৯১৮ জন শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হবে। ৩৪ লাখ ৪৬ হাজার ৬১৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে, তাদের মধ্যে টিকা নিয়েছে ১৮ লাখ ১৭ হাজার ৩২৬ জন।

তিনি বলেন, ১৮ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৭১ জনের সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, এর সংখ্যা দশমিক ১৪ শতাংশ। টিকা দেওয়ার ক্ষেত্রে যা একেবারেই নগণ্য। শতকরা ৪ থেকে ৫ জন আক্রান্ত হলে তখন সেটিকে সরাসরি পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ধরে নেওয়া হয়।

ভোলার ঘটনা ব্যাখ্যা করে তিনি বলেন, সেখানে দুজন শিক্ষার্থীকে প্রথমে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর কিছুটা অসুস্থ অনুভব করলে তাদের একটি কক্ষে নিয়ে শুইয়ে দেওয়া হয়। এ অবস্থা দেখে সেখানকার অন্য শিক্ষার্থীরাও জ্ঞান হারায়। তাদের মধ্যে পাঁচজনকে টিকা দেওয়া হয়নি। তাই প্রাথমিকভাবে এটিকে মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাধারণত এইচপিভি টিকা দিলে জ্বর, শরীর ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দেয়। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে এসব উপসর্গ দেখা না দিলে শরীরে টিকা কার্যকর হয়েছে কি না, সেটাও বোঝা যায় না বলে জানান স্বাস্থ্যের ডিজি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অত্যন্ত নিরাপদ এইচপিভি টিকার সঙ্গে বন্ধ্যত্বের কোনও সম্পর্ক নেই। জরায়ু ক্যানসার প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি অন ভ্যাকসিন সেফটি (জিএসিভিএস) তথ্য বিশ্লেষণ করে মতামত দিয়েছে যে, এইচপিভি টিকার সঙ্গে বন্ধ্যত্বের কোনও সম্পর্ক নেই।

এসময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. রিজওয়ানুর রহমান, লাইন ডিরেক্টর ডা. মো. নিজামউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে