কাজলকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লো এয়ার অ্যাম্বুলেন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৪, ০২:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৬:১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত কাজলকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একটি চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ।

এর আগে জানানো হয়, সরকারি খরচে তাকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে নেওয়া হচ্ছে।

গত ৫ জুলাই পুলিশের গুলিতে মাথায় মারাত্মকভাবে আঘাত পান কাজল। পরে নেওয়া হয় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে। তিন মাস ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

কাজলকে দেখতে হাসপাতালে তথ্য উপদেষ্টা নাহিদ (ফাইল ছবি)

চিকিৎসকরা জানান, কাজলের শারীরিক অবস্থার উন্নতি হলেও তিন দিন আগে হঠাৎ সংক্রমণ দেখা দেয়। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে রক্তচাপ কমে গিয়ে তিনি শকে চলে যান। বোর্ড সভায় বসেন চিকিৎসকরা। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে অবস্থা খারাপ হতে থাকে। পরে স্বাস্থ্য উপদেষ্টার অনুরোধে হাসপাতালে তাকে দেখতে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি।

পরে দ্রুত কাজলকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে নেওয়ার কথা জানান উপদেষ্টা। চিকিৎসার খরচ ও ভিসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন নাহিদ ইসলাম। এরপর কাজলকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়ার কথা জানান তিনি।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী