জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে স্বাস্থ্যের মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৫, ১৭:৫১আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৫১

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন। শনিবার (১১ জানুয়ারি) সকালে তিনি পরিদর্শনে যান। মহাপরিচালক এ সময় বহির্বিভাগ, আন্তঃবিভাগ, রেডিয়েশন রুম, প্যালিয়েটিভ কেয়ার বিভাগসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন। তিনি বহির্বিভাগ ও আন্তঃবিভাগে রোগীদের কাছ থেকে তাদের চিকিৎসার সার্বিক অবস্থা জিজ্ঞাসাবাদ করেন। হাসপাতালের সেবার সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

তবে রেডিয়েশন যন্ত্রটি অচল থাকার কারণে সাময়িকভাবে চিকিৎসার ব্যাঘাত হওয়ার ব্যাপারে মহাপরিচালককে জানানো হয়। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ড. মো. জাহাঙ্গীর কবির জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন স্থাপিত দুটি রেডিয়েশন যন্ত্রটি কার্যকর হলে দ্রুতই চিকিৎসা কার্যক্রম শুরু হবে। এছাড়া আরও দুটি প্রয়োজনীয় যন্ত্র দ্রুত সময়ের মধ্যে মেরামত করার কার্যক্রম চলমান রয়েছে। মহাপরিচালকের সঙ্গে এসময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান, পরিচালক এমআইএস ডা. শাহ আলী আকবর আশরাফী, ক্যানসার ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিক্যাল অনকোলজি-সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক এসময় প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং একইসঙ্গে অন্যান্য কার্যক্রম কীভাবে আরও বেগবান করা যায়, সে ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। পরবর্তীকালে তিনি রেডিয়েশন বিভাগে স্থাপিত নতুন যন্ত্রগুলোও পরিদর্শন করেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশা
ভারতে ক্যানসারের ইনজেকশন চালু, প্রতি ডোজের দাম কত
ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের