বিএসএমএমইউ’তে কোর্সের সংখ্যা বাড়ানোর বদলে গুণগতমানে গুরুত্বারোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির (আইআরআরসি) ৩৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কর্মকর্তাই নতুন করে কোর্সের সংখ্যার বাড়ানোর চেয়ে গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বিএসএমএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে এই সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. জাফর খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, ৩৮তম সভায় বিভিন্ন মেডিক্যাল কলেজে বিভিন্ন কোর্স বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা, কোর্স মূল্যায়ন করা, নতুন কোর্স চালুর ক্ষেত্রে জাতীয় পর্যায়ে চাহিদা রয়েছে কিনা— তা বিবেচনায় নেওয়া, চালু করা কোর্সগুলোর বিষয়ে মনিটরিং কার্যক্রম জোরদার করা ইত্যাদি আলোচিত হয়। তবে এসময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কোর্সের সংখ্যার বৃদ্ধির চেয়ে গুণগতমান বজায় রাখার ওপর।

এমনকি সভায় কোর্সের গুণগতমান বজায় রাখতে পারলেই আগামী দিনে দক্ষ বিশেষজ্ঞ তৈরি সম্ভব বলেও মতামত দেন বিশেষজ্ঞ ও শিক্ষকরা।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম