আন্দোলনে আহতদের চিকিৎসা শুরু করেছেন মার্কিন চিকিৎসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ১৯:২৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:২৬

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে আসা ছয় সদস্যের মেডিক্যাল টিম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) তাদের কার্যক্রম শুরু করেছেন। কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ৮৪ জনকে ফিজিওথেরাপি দেওয়া হয়।

নিটোরের সহকারী রেজিস্ট্রার ডা. নাঈমা ফেরদৌসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জনকে পুনর্বাসন, চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ছয় সদস্যের একটি ফিজিও মেডিক্যাল টিম। ভর্তি হওয়া আহতদের মধ্য থেকে ৮৪ জনকে ছয়টি গ্রুপে ভাগ করে ফিজিওথেরাপি দেওয়া হয়। এর মধ্যে ‘এ’ ওয়ার্ডে ৪৩ জন, বি-ওয়ার্ডে ৩৯ জন এবং বিএসএমএমইউ থেকে আসা দুই জন রোগীও রয়েছেন।

ডা. আলনা ব্যানসিভেনগোর নেতৃত্বে ডা. স্টিফেনি ওয়াইট, ডা. মৌরিন কিং ডেলে, ডা. ক্রেইগ এমিডন ফক্স, ডা. এসলে নিকোল সাক্সে, ডা. মাইক ডেনি ফেজের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানানো হয়।

/এসও/আরকে/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে