সমতলের ৬ ও পার্বত্য অঞ্চলের ৩০ জন কোটায় মেডিক্যাল ভর্তিতে মনোনীত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭

সনদ বা প্রমাণক যাচাই-বাছাই করে দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় ৬ শিক্ষার্থী এবং পার্বত্য অঞ্চলের উপজাতীয় ও অ-উপজাতীয় কোটার ৩০ জনকে মেডিক্যাল ভর্তিতে মনোনীত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত অফিস চলাকালীন সময়ে এসব শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রুবীনা ইয়াসমীন সই করা পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়।

পার্বত্য অঞ্চলের উপজাতীয় ও অ-উপতাজীয় কোটার ৩০ জনের মধ্যে ১৯ জনকে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। বাকি ১১ জনকে কক্সবাজার, নোয়াখালী, যশোর, সাতক্ষীরা, জামালপুর, চাঁদপুর, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, পটুয়াখালী, নেত্রকোনা ও নীলফামারী মেডিক্যাল কলেজে মনোনীত করা হয়েছে।

এতে বলা হয়, এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় সনদ বা প্রমাণক যাচাই-বাছাই করে ছয়জন এবং পার্বত্য অঞ্চলের উপজাতীয় ও অ-উপতাজীয় কোটার শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদফতর প্রাথমিকভাবে যাচাই করে নিয়মানুযায়ী ৩০ জন নির্বাচিত শিক্ষার্থী মনোনীত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি, মেডিক্যাল বোর্ড যথাক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল সনদপত্রসহ সব দলিলাদি যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা করবেন। আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রমাণিত হলে যেকোনও সময় তার ভর্তি বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। পাস করেছেন ৬০ হাজার ৯৫ জন। দেশের সরকারি মেডিক্যাল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের