মুখমণ্ডলের প্রথম সার্জারি শেষে দেশে ফিরেছেন গণঅভ্যুত্থানে আহত খোকন বর্মণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৭:৪৯আপডেট : ০৭ মে ২০২৫, ১৭:৪৯

রাশিয়ায় মুখের পুনর্গঠনের (রিকন্সট্রাকশন সার্জারি) প্রথম পর্যায়ের চিকিৎসা শেষ হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মণ দেশে ফিরেছেন। বুধবার (৭ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ও চিকিৎসক ডা. মাহমুদুল হাসান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শামীমা সুলতানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার নিচের চোয়ালে টাইটেনিয়ামের পাত বসানো হয়েছে। অপারেশনের সময় তার মুখ থেকে ছররা গুলির তিন থেকে চারটি অংশ বের করা হয়। ভাষা জানার সুবাদে রাশিয়ায় তার সঙ্গে থেকে চিকিৎসার পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেছেন মাহমুদুল হাসান। 

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাশিয়ায় পাঠানো হয়। দেশটির রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতালে তার চিকিৎসা হয়।

গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। গুলির আঘাতে তার মুখের একটি বড় অংশ হাড়সহ নষ্ট হয়ে যায়। খোকন চন্দ্র বর্মণের ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু—এগুলোর এখন আর কোনও অস্তিত্ব নেই। আঘাতের ধরণ গুরুতর এবং আহত খোকনের মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল হওয়ায় তার চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ করা হয়। দীর্ঘ চেষ্টার পর একপর্যায়ে এই বিষয়ে দক্ষ মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল খোকনের মুখ পুনর্গঠনের চ্যালেঞ্জটি নিতে সম্মত হয়।

/এসও/এমএস/
সম্পর্কিত
খরচ জোগাতে না পারলে মাকে বাঁচাতে পারবো না
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট হবে, ওষুধ বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত