গণঅভ্যুত্থানে আহতদের ফাস্ট ট্র্যাক চিকিৎসা ও ওষুধ সরবরাহের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৮:৫৮আপডেট : ২৯ মে ২০২৫, ১৯:৫৬

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ফাস্ট ট্র্যাক চিকিৎসার পাশাপাশি নিয়মিত ওষুধ সরবরাহের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২৮ মে) দেশের সব হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, তত্ত্বাবধায়কদের পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এছাড়া চিকিৎসার মাসিক প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। চিঠিতে সই করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবির। 

চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে ফার্স্ট ট্র্যাক চিকিৎসা দেওয়ার জন্য সারা দেশের হাসপাতালের পরিচালক বা তত্ত্বাবধায়কদের বলা হয়েছিল। কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে, আহতদের যথাযথভাবে ফার্স্ট ট্র্যাক চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না। চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ সরবরাহের নির্দেশনা থাকলেও অনেক সময় ওষুধ না দিয়ে স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। তাদের বাইরে থেকে ওষুধ কিনে নিতে হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষা বা রোগনির্ণয়ের সুবিধাও তারা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়গুলো সুষ্ঠুভাবে সমাধান করে আহতদের জন্য ফার্স্ট ট্র্যাক চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

চিঠিতে ফাস্ট ট্র্যাক চিকিৎসা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে আছে– আহতদের যথাযথভাবে ফার্স্ট ট্র্যাক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে সংযুক্ত ছক অনুযায়ী মাসিক প্রতিবেদন দাখিল করতে হবে; প্রয়োজনমাফিক সব ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে; সরকারি হাসপাতালে বিদ্যমান পরীক্ষা-নিরীক্ষা বা রোগনির্ণয় সেবা দিতে হবে; যন্ত্রপাতির ঘাটতি বা অন্য কোনও কারণে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব না হলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ নিকটবর্তী বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক থেকে তা করিয়ে এনে বিল দাখিল করবে।

/এসও/আরকে/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী