বাড়ছে করোনা সংক্রমণ, জনসমাগমস্থলে মাস্ক পরার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৫, ১৮:৩২আপডেট : ০৬ জুন ২০২৫, ১৮:৩২

দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ হার। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এই অবস্থায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক বার্তায় বলা হয়, ‘কোভিড ১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার (৫ জুন) করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। সংস্থাটি আরও জানায়, বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় ২১টি নমুনা পরীক্ষা করে তিন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

/এসও/ইউএস/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
বাংলাদেশে ৬ লাখ লোকের চাকরি হারানোর শঙ্কা, বাড়তে পারে দারিদ্র্য
বিশ্বব্যাংকের মূল্যায়নবাংলাদেশে ৬ লাখ লোকের চাকরি হারানোর শঙ্কা, বাড়তে পারে দারিদ্র্য
চোখের চিকিৎসার জন্য ঢাকায় নেমেই ছিনতাইকারীর হাতে জীবন শেষ, লাশ হয়ে ফিরলেন শিক্ষিকা
চোখের চিকিৎসার জন্য ঢাকায় নেমেই ছিনতাইকারীর হাতে জীবন শেষ, লাশ হয়ে ফিরলেন শিক্ষিকা
জনগণের অধিকার দমনে পলাতক ফ্যাসিস্ট গুম-অপহরণের পথ বেছে নিয়েছিল: প্রধানমন্ত্রী
জনগণের অধিকার দমনে পলাতক ফ্যাসিস্ট গুম-অপহরণের পথ বেছে নিয়েছিল: প্রধানমন্ত্রী
নিষেধাজ্ঞায় অর্থনীতিতে চাপ, সুর বদল পেজেশকিয়ানের
কী, কেন, কীভাবেনিষেধাজ্ঞায় অর্থনীতিতে চাপ, সুর বদল পেজেশকিয়ানের
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট