২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮৮ জন হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুন ২০২৫, ১৭:৪৪আপডেট : ১১ জুন ২০২৫, ১৭:৫৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। বুধবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার (১০ জুন) সকাল ৮টা থেকে বুধবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ৩০৩ জন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতালে ভর্তি হওয়া ২৮৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, ময়মনসিংহ বিভাগে দুজন ও রাজশাহী বিভাগে একজন। 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৬৪ জন আর এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৮৩২ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।

মারা যাওয়া ২৩ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই মারা গেছেন ১৩ জন। এছাড়াও বরিশাল বিভাগে তিন জন, চট্টগ্রাম-খুলনা বিভাগে দুজন করে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

/এসএনএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি