ডেঙ্গুতে আক্রান্ত আরও ১০৮ জন, বেশি বরগুনায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৫, ১৯:৪৮আপডেট : ১২ জুন ২০২৫, ২০:০৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৮ জন। এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুধবার (১১ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও ভর্তির বিষয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতর আরও জানায়, চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১১ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৮ রোগীর মধ্যে ৭৯ জনই বরগুনা জেলার। বাকিদের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) রয়েছেন তিন জন এবং চার জন। ঢাকা উত্তর সিটি করপোরেশন আর রাজশাহী বিভাগের আছেন একজন করে, আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রয়েছেন ১০ জন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭৫ জন, এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন চার হাজার ৯০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন। এরপর থেকেই ডেঙ্গুতে আক্রান্ত রোগী বাড়তে শুরু করে। এপ্রিলে হাসপাতালে ভর্তি হয় ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, আর জুনের মাসের ১২ দিনেই ভর্তি হয়েছে ১৬৬৬ জন।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ