হিমাগারে আলু সংরক্ষণের মূল্য নিয়ে দ্বন্দ্বের অবসান, ভাড়া নির্ধারণ

রাজশাহী প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ২২:৫৭ আপডেট : ১৬ জুন ২০২৫, ২২:৫৯

রাজশাহীতে হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া সাড়ে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে যুক্ত হবে ৫০ পয়সা শ্রমিক চার্জ। সবমিলে প্রতি কেজি আলু সংরক্ষণের খরচ দাঁড়াচ্ছে ৬ টাকা। আর পেইড বুকিং আগের চুক্তি অনুযায়ী বহল থাকবে। তার সঙ্গে যুক্ত হবে শ্রমিক খরচ ৫০ পয়সা।

সোমবার (১৬ জুন) বিকাল ৩টার দিকে রাজশাহী সেনানিবাসের সভা কক্ষে আয়োজিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনানিবাসের অনুষ্ঠিত সভায় রাজশাহীর আলু ব্যবসায়ী, আলু চাষি, হিমাগার মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনানিবাসে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন– সেনাবাহিনীর মেজর ছাড়াও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, রাজশাহী জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহাদ আলী, সহসভাপতি আলম আলী, সাধারণ সম্পাদক মিঠু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব, সদস্য শহিদুল ইসলাম। 

জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নতুন ভাড়ার বিজ্ঞপ্তি সব হিমাগারে প্রচারের সিদ্ধান্ত হয়েছে।

আরও জানা গেছে, আলু সংরক্ষণের ক্ষেত্রে চলতি বছরে হিমাগারে ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৬ টাকা ৭৫ পয়সা। আর পেইড বুকিংয়ের ক্ষেত্রেও আগের চুক্তি না মেনে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল বলে আলু চাষি ও ব্যবসায়ীরা জানায়। এ নিয়ে আলু মৌসুম থেকে চাষি ও ব্যবসায়ীরা হিমাগারের ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি হিমাগার কর্তৃপক্ষ না মানায় দুপক্ষের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল দীর্ঘদিন থেকে। এ নিয়ে বিগত সময়ে সভা, সমাবেশ ও সড়কে আলু ফেলে বিক্ষোভ মিছিল করেন চাষি ও ব্যবসায়ীরা। সর্বশেষ রবিবার (১৫ জুন) দুপুরে পবা উপজেলার বায়ায় হিমাগারের বাড়তি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।

হিমাগারে আলু রাখা ও বুকিং কাটা আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, বিগত বছরগুলোতে বস্তায় করে আলু হিমাগারে রাখা হতো। তখন বস্তা ধরে হিসাব রাখা হতো। প্রতি বস্তায় ৮০ থেকে ৯০ কেজি পর্যন্ত আলু থাকতো। গত বছর আলু কমিয়ে ৫০ কেজি করে রাখা হয়। সে হিসাবে প্রতি কেজি আলু রাখতে তাদের খরচ পড়ে ৪ টাকা পর্যন্ত। কিন্তু এবার স্টোরেজ মালিকরা কেজি প্রতি ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছেন। আলু রাখা থেকে শুরু করে অন্যান্য খরচ মিলে এখানে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত খরচ পড়ে যাচ্ছে।

এ বিষয়ে রাজশাহী জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিঠু আহমেদ বলেন, ‘দীর্ঘদিন থেকে হিমাগারে আলু সংরক্ষণের খরচ কমানোর দাবি জানিয়ে আসছিলাম আমরা। সোমবার প্রায় সাড়ে তিন ঘণ্টা সভা চলেছে হিমাগার ও আলুচাষি-ব্যবসায়ীদের। সভায় হিমাগারের আলু সংরক্ষণের যে সিদ্ধান্ত হয়েছে তাতে আমরা খুশি।’

রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ফজলুর রহমানের ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, ‘সেনানিবাসে আলুচাষি-ব্যবসায়ী, হিমাগার মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা ৫০ পয়সা। সেই সঙ্গে যুক্ত হবে ৫০ পয়সা শ্রমিকচার্জ। আর পেইড বুকিং আগের চুক্তি অনুযায়ী বহল থাকবে। তার সঙ্গে শুধু শ্রমিক খরচ যুক্ত হবে ৫০ পয়সা।’

 

/এমএএ/
সম্পর্কিত
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
আজ বিশ্ব খাদ্য দিবস, জানেন কি কেন পালিত হয় দিনটি?
দক্ষিণ এশিয়ায় ক্ষুধার চাপে সবচেয়ে বিপর্যস্ত পাকিস্তান
সর্বশেষ খবর
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ