ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৭:১৩আপডেট : ২৯ জুন ২০২৫, ১৭:২৭

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে রবিবার (২৯ জুন) সকাল ৮টার মধ্যে তিরি মারা যান। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪২ জনের মৃত্যু হলো।

রবিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩৬ জনই বরিশাল বিভাগের (সিটি করেপারেশন এলাকার বাইরে)। চলতি বছর এখন পর্যন্ত এ রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ মাসে এখন পর্যন্ত ৫ হাজার ৫২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৬ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩২১ জন, বাকি ৭৭৫ জন অন্যান্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৫৫ জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৪৮ জন, খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৪১, ময়মনসিংহে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১০ জন এবং রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন রোগী পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন এবং জুনে এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম