বদলি, পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুলাই ২০২৫, ২২:২৩আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২২:২৩

বদলি, পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, আমরা বিশেষভাবে জানতে পেরেছি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর পরিচয়ে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ডাক্তার, নার্সসহ বিভিন্ন পদের বদলি, পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারকচক্র মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করছে এবং আর্থিক লেনদেনের প্রস্তাব দিচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত কয়েকটি ঘটনা মন্ত্রণালয়ের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগে বদলি, পদোন্নতি ও নিয়োগ সুনির্দিষ্ট বিধিবিধান ও প্রশাসনিক প্রক্রিয়ায় যথাযথ নিয়ম মোতাবেক পরিচালনা করা হচ্ছে। এখানে কোনও আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। প্রতারকচক্রের প্রলোভনে পড়ে এ ধরনের লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। বদলি, পদোন্নতি ও নিয়োগ যেকোন বিষয়ে আর্থিক লেনদেনের প্রস্তাব প্রদানকারী বা লেনদেনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে