কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে বৈকালিক সিজারিয়ান সেকশন কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৫, ২২:৩৭আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৬:৪৪

কুয়েত-বাংলাদেশ মৈত্রী বৈকালিক সিজারিয়ান সেকশন কার্যক্রম শুরুস্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম গত ৮ জুলাই উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালটির বৈকালিক সিজারিয়ান সেকশন শুরুর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এর ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের নির্দেশনায়  শনিবার (১২ জুলাই) বিকালে হাসপাতালে বৈকালিক সিজারিয়ান সেকশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এই কার্যক্রমের প্রথম রোগী ফরিদাবাদের ২৮ বছর বয়সী আরিফা, যিনি ৩৬ সপ্তাহের গর্ভাবস্থায় প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন অ্যান্ড স্কুল টেন্ডারনেস নিয়ে হাসপাতালে ভর্তি হন। সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

সিজারিয়ান সেকশন এবং এর পরবর্তী সেবা প্রদানে সার্জন, এনেসথেসিওলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, হাসপাতালের তত্ত্বাবধায়ক, সহকারী পরিচালক, গাইনি ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান, আবাসিক মেডিক্যাল অফিসারসহ সংশ্লিষ্ট কনসালটেন্ট ও মেডিক্যাল অফিসাররা এসময় উপস্থিত ছিলেন।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
নুরজাহান বেগম টাইফয়েড নিয়ে বিস্মিত হয়েছিলেন, হাম নিয়ে নয় কেন
স্বাস্থ্যসেবা খাতে এনজিওদের কার্যক্রম বাড়ানোর আহ্বান উপদেষ্টার 
উপদেষ্টা নূরজাহান আপার ক্যানসার, সিঙ্গাপুরে চিকিৎসার বিষয় মানবিক: আসিফ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী