বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ১৫:৪৪আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২১:১৪

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) সমাজসেবা অফিসের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫০০ রোগীকে আর্থিক সহায়তা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে মোট ৫০০ রোগীকে ৫০ হাজার টাকা করে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।  

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ১০০ রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক রোগীদের কাছে হস্তান্তর করেন। আরও চারশত রোগীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। 

অনুষ্ঠানে বিএমইউ-এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাসের, সমাজসেবা অফিসার সামিয়া ইসমত সোহেলী, সমাজসেবা অফিসার রুমানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল বিষয়ে বিএমইউ’র ব্যাখ্যা
নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ
অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ বাতিল
সর্বশেষ খবর
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত