বাংলাদেশে চীনের জরুরি চিকিৎসা-সামগ্রী হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৫, ২১:২৭আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২১:২৭

বাংলাদেশে জরুরি চিকিৎসা-সামগ্রী হস্তান্তর করেছে চীন। শনিবার (২৬ জুলাই) এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীন সরকার বাংলাদেশকে যে জরুরি সহায়তা দিয়েছে তারই অংশ হিসেবে এই সামগ্রী হস্তান্তর করা হয়।

ইউনান প্রদেশের পররাষ্ট্র বিষয়ক কার্যালয় ও চীনের উহান থার্ড হাসপাতাল থেকে সরবরাহ করা এই চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে দুই হাজারের বেশি প্রয়োজনীয় ওষুধ ও অস্ত্রোপচার সরঞ্জাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রয়োজনের ভিত্তিতে নিজেদের সামর্থ্যের মধ্যে সহায়তা অব্যাহত রাখবে বলেও জানিয়েছে চীন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী