মাইলস্টোন দুর্ঘটনা

ক্ষতিগ্রস্তদের সেবায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরুরি উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ১৭:০৯আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৭:০৯

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়— মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ কমিটি গঠন, আউটডোর সেল চালু, হাসপাতালের অন্তর্বিভাগে বেড সংরক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটরিচ-সেবা চালু এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএসপি) সঙ্গে সমন্বয়ে হটলাইন-সেবা চালু করা হয়েছে। হটলাইন নম্বরগুলো হচ্ছে: সকাল ১০টা- দুপুর ২টা: ০১৮৩৫১৫৪৩৪১ / ০১৮৩৫১৫৫৫২১, দুপুর ২টা - বিকাল ৬টা: ০১৮৩৫১৫৩২৬২ / ০১৮৩৫১৫৪৩৪০, বিকাল ৬টা - রাত ১০টা: ০১৮৩৫১৫৩০০৫ / ০১৮৩৫১৫৬২৬২।

এছাড়া ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতোমধ্যে  রোগী ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সোমবার  (২৮ জুলাই) দুপুর ১২টায় ‘শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে’ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, স্বাস্থ্য সেবা ও শিক্ষা সচিব,স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকরা, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ, সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় দুর্ঘটনায় আক্রান্তদের মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয় এবং ২৯ জুলাই একটি খসড়া কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল চূড়ান্ত করা হবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
মাইলস্টোন ট্র্যাজেডিড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদনে কী ছিল?
মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে