‘ঘনবসতিপূর্ণ দরিদ্র এলাকাগুলো অ্যান্টিমাইক্রোবিয়্যাল রেজিস্ট্যান্সের হটস্পট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৬:৪৭আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৬:৪৭

ঘনবসতিপূর্ণ দরিদ্র এলাকাগুলো অ্যান্টিমাইক্রোবিয়্যাল রেজিস্ট্যান্সের (এএমআর) হটস্পট। এছাড়া বসতবাড়ির পানিতে ই. কোলাই দূষণ, স্বাস্থ্যসেবা প্রদানের স্থানে (হাসপাতাল ও ক্লিনিকে) অপর্যাপ্ত স্যানিটেশন, স্বাস্থ্যবিধি পালনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য, এএমআর-এর ঝুঁকি এবং সঠিক নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে বলে গবেষণায় পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার একটি হোটেলে ওয়াটারএইড বাংলাদেশের আয়োজন ‘অ্যান্টিমাইক্রোবিয়্যাল রেজিস্ট্যান্সের (এএমআর) ওপরে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির (ওয়াশ)  প্রভাব এবং ওয়াশ-এর বিভিন্ন উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে (এএমআর) প্রতিরোধের কৌশল’ শীর্ষক একটি গবেষণার ফলাফলে এ তথ্য তুলে ধরা হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন— সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, দাতা সংস্থা, বেসরকারি সংস্থা, গণমাধ্যম এবং স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কর্মরত নাগরিক সমাজের প্রতিনিধিরা—  যারা দীর্ঘদিন যাবত ‘ওয়ান হেলথ অ্যাপ্রোচ’ ও এএমআর নিয়ে কাজ করে আসছেন।

অনুষ্ঠানে আলোচনার মূল প্রতিবাদ্য বিষয় ছিল— কীভাবে ওয়াশ-এর সঙ্গে এএমআর-এর সরাসরি সম্পর্ক রয়েছে এবং কেন জাতীয়ভাবে এএমআর প্রতিরোধের উদ্যোগে ওয়াশ-কে আরও গুরুত্ব দেওয়া জরুরি। গবেষণায় দেখা গেছে— পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিহীন অস্বাস্থ্যকর পরিবেশের সঙ্গে অ্যান্টিমাইক্রোবিয়্যাল রেজিস্ট্যান্সের (এএমআর) বিশেষ সম্পর্ক রয়েছে এবং প্রধানত শহরের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এএমআর ছড়িয়ে পড়ছে।

এসব তথ্যের ভিত্তিতে ওয়াটারএইড বাংলাদেশ দেশবরেণ্য জনপ্রিয় ব্যক্তিদের অংশগ্রহণে এএমআর-বিষয়ক গণসংবেদনশীল ভিডিও কনটেন্ট তৈরি করেছে। যেখানে তাদের মাধ্যমে স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি ও স্যানিটেশন চর্চার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ উদ্যোগ শুধু জনগণের মধ্যে সচেতনতা তৈরিতেই থেমে নেই, বরং এটি তৃণমূল ও নীতিনির্ধারণী পর্যায়ে বিভিন্ন খাতকে একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়দেুর রহমান। তিনি অ্যান্টিমাইক্রোবিয়্যাল রেজিস্ট্যান্সের (এএমআর) ভয়াবহ পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশের চিকিৎসা ব্যবস্থায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে এবং অ্যান্টিমাইক্রোবিয়্যাল রেজিস্ট্যান্স (এএমআর) এখন থেকে অগ্রাধিকারে রাখা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একটি পূর্ণাঙ্গ কার্যক্রম পরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানানো হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে হাত ধোয়া এবং এএমআর সংক্রান্ত দু’টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করতে পাঠ্যপুস্তক বোর্ডকে অনুরোধ জানানো হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন বিশেষ অতিথিরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশে ভারপ্রাপ্ত প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল বলেন, “জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকগুলো দিন দিন অকার্যকর হয়ে পড়ছে । এটি যেন এক নিঃশব্দ মহামারি। এমনই একটা সময়ে তথ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণের জন্য একটি গবেষণা সামনে আসা আমাদের আশা জাগায়। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকারগুলোকে সহায়তা করে যাচ্ছে, বাস্তবে চ্যালেঞ্জটা হচ্ছে সঠিক বাস্তবায়নে। এএমআর মোকাবিলায় ওয়াশ এখনও সহজ ও কার্যকর একটি হাতিয়ার—  এটি অবশ্যই অগ্রাধিকার পেতে হবে।”

রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শরিীন বলেন, “এএমআর এক ধরনের দুষ্টচক্র। এটি শুধু মানুষের নয়, প্রাণী ও আমাদের জলাশয় পর্যন্ত এর প্রভাব বিস্তৃত। যেখানে অনেক সময় ওষুধ শিল্পের বর্জ্য ভূমিকা রাখে। ওয়ান হলেথ ধারণাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের দরকার পুরো সমাজ এবং সরকারের সম্মিলিত উদ্যোগ।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। তিনি বলেন,

“অ্যান্টিমাইক্রোবিয়্যাল রেজিস্ট্যান্স মোকাবিলা প্রয়োজন দ্বিমুখী কৌশল— একদিকে পানিবাহিত রোগের উৎসে প্রতিরোধ, অপরদিকে সংক্রামক রোগ ছড়িয়ে পড়া রোধ। চিকিৎসকের পরামর্শ ছাড়া সহজে ওষুধ পাওয়া, নিজে নিজে ওষুধ সেবন এবং সম্পূর্ণ কোর্স না শেষ করার মতো অভ্যাসগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দেশব্যাপী সচেতনতা তৈরির এখনই সময়। প্রতিরোধমূলক পদক্ষেপের দিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—  ওয়াশ ও স্বাস্থ্য খাতের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে এএমআর মোকাবিলায় একযোগে কাজ করার চিন্তা শুরু করতে হবে।”

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম