ডেঙ্গু রোগী ২৫ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ১৭:২১ আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৭:২১

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৩২৪ জন।

বুধবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আগস্টে এখন পর্যন্ত ৪ হাজার ৩৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২১ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৪০৯ জন, বাকি ৮৮১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে’তে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন। 

/এসও/আরআইজে/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭
খুলনায় ডেঙ্গু-হামে শতাধিক মৃত্যু, আক্রান্ত ২৯ হাজারের বেশি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো ৫ জনের, হাসপাতালে ভর্তি ১৯৩৫
সর্বশেষ খবর
ইটভাটার দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
ইটভাটার দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
‘এসআরবি’র কাছে ‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে লাভ নেই: কর্মকর্তা 
‘এসআরবি’র কাছে ‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে লাভ নেই: কর্মকর্তা 
‘আমেরিকা আর আমাদের চায় না’, ভারতীয় প্রযুক্তিকর্মীদের দেশে ফেরার আহ্বান ভেম্বুর
‘আমেরিকা আর আমাদের চায় না’, ভারতীয় প্রযুক্তিকর্মীদের দেশে ফেরার আহ্বান ভেম্বুর
তানজিদের ঝড়ো ব্যাটিং, দারুণ সূচনায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 
তানজিদের ঝড়ো ব্যাটিং, দারুণ সূচনায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না