এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৬, ১৯:১৪ আপডেট : ১০ জুলাই ২০২৬, ২০:০০

বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের করা প্রথম গোলটি বৈধ ছিল না বলে দাবি করেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। তার অভিযোগ, গোল হওয়ার ঠিক আগে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওর হ্যান্ডবল হয়েছিল।

ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে এবারের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে মরক্কোর। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও একই ব্যবধানে ফরাসিদের কাছে হেরেছিল আটলাস লায়ন্সরা। তবে এবার তাদের বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনালে।

ম্যাচের ৬০ মিনিটে এমবাপ্পে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করা ফরাসিরা এর আগে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিল। সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পেই! 

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়াহবি অভিযোগ তুলে বলেন, ‘প্রথম গোলের সময় ওখানে হ্যান্ডবল হয়েছিল। আমাদের কয়েকজন খেলোয়াড় সেই কারণেই থেমে গিয়েছিল। আমি নিশ্চিত, সেটি হ্যান্ডবল ছিল।’ 

হ্যান্ডবলের অভিযোগ তুললেও রেফারির সমালোচনা করেননি ওয়াহবি। শুধু জানান, ঘটনাটি বাঁশি বাজানোর মতো ছিল কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে বিতর্কিত মুহূর্তের পরপরই গোলটি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অনলাইন ক্ষোভ থেকে স্পন্সর হারানো: চীনে এমবাপ্পে-বিতর্ক যে বার্তা দিলো
মাও সেতুংকে নিয়ে রসিকতা, বন্ধ লা লিগার সম্প্রচার
মাও সেতুংকে নিয়ে মন্তব্যের পর চীনে বিপাকে এমবাপ্পে
সর্বশেষ খবর
লাল, হলুদ না সবুজ ক্যাপসিকাম, কোনটিতে পুষ্টি বেশি?
লাল, হলুদ না সবুজ ক্যাপসিকাম, কোনটিতে পুষ্টি বেশি?
কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
গাছ না কেটে নতুন জমিতে ৮০০ আমগাছ স্থানান্তর করলেন আবাসন নির্মাতা
গাছ না কেটে নতুন জমিতে ৮০০ আমগাছ স্থানান্তর করলেন আবাসন নির্মাতা
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন