গোলটেবিল বৈঠকে আলোচকরা

বাংলাদেশে অন্ধত্বের অন্যতম কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬

ডায়াবিটিস রোগের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগটি বাংলাদেশের মানুষের অন্ধত্বের অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, খুব দ্রুত বৃদ্ধি পাওয়ায় রোগটি বর্তমানে জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিয়েছে। জনসচেতনতা, রোগ নির্ণয় কর্মসূচি, স্বাস্থ্যখাতের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে এ রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সেবার পরিসর সীমিত বলেও উল্লেখ করেছেন তারা।

‘বিশ্ব রেটিনা দিবস ২০২৫’ উপলক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইওএইচ) এবং রোশ বাংলাদেশ’র যৌথ উদ্যোগে ‘ব্রিজিং পলিসি, টাস্ক শিফটিং অ্যান্ড ইনোভেশন: ট্যাকলিং ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ আলোচকরা এসব কথা বলেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে খাত সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন নীতি-নির্ধারক, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক এনজিও ও বেসরকারি খাতের প্রতিনিধিগণ। এ সময় তারা বাংলাদেশে ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা করেন। 

গোলটেবিল বৈঠকে স্ক্রিনিং, রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে বিদ্যমান যেসব দুর্বলতাগুলো রয়েছে, তা চিহ্নিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি সমন্বিত জাতীয় পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এতে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও নীতিনির্ধারক, স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) সদস্যবৃন্দ, এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।   

এছাড়াও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক, জ্যেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞবৃন্দ, রেটিনা বিশেষজ্ঞ, অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ ভিট্রিও-রেটিনা সোসাইটি, বারডেম ও বিএডিএস -এর প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।

বেসরকারি খাত, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং এনজিও অর্বিস ইন্টারন্যাশনাল, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন, সাইটসেভার্স বাংলাদেশ, গুড পিপল ইন্টারন্যাশনাল এবং রোশ বাংলাদেশের নিজস্ব বাণিজ্যিক, মার্কেট অ্যাকসেস ও নীতিনির্ধারণী দলও বৈঠকে উপস্থিত ছিলেন।

/এএইচএস/এম/
সম্পর্কিত
সিভিল সার্জনের অপারেশনে ‘ভুল’ হয়েছে, এখন ক্ষতিপূরণ চাচ্ছেন ভুক্তভোগী
এক জেলার সাত স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর নষ্ট, কীভাবে চলছে চিকিৎসা
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
সর্বশেষ খবর
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
কী, কেন, কীভাবে ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে: অর্থমন্ত্রী
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন