ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ১৯:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২০:২৪

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩৩-এ। একই সময়ে নতুন করে ৮৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মারা যাওয়া তিন জনের মধ্যে একজন শিশু, একজন নারী এবং একজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৭, ৪০ ও ৬০ বছর। এর মধ্যে একজন চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন মুগদা মেডিক্যালে কলেজ হাসপাতালে এবং অন্যজন ডিএনসিসি ডেডিকেটেড কভিড হাসপাতালে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৫ হাজার ৪১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪১৬-তে। সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ জনের। ১৩ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৭৪ জন, মৃত্যু হয়েছে ৩৫ জনের। এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, আগস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২৮৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে সাত জন, বরিশাল বিভাগে ১৬৩ জন এবং সিলেট বিভাগে ছয় জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬২২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৯ জন।

/আইএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি