বক্ষব্যাধি হাসপাতালে ৪০ আইসিইউ বেড দ্রুত চালুর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৬, ১৫:০৪আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৫:০৪

মানুষের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চতে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রবিবার (২৯ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত ৪০টি আইসিইউ বেড প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি দ্রুত সেবাটি চালুর নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী হাসপাতালে কয়েক বছর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ফ্লোরগুলো পরিদর্শন করেন। সেখানে তিনি পরিত্যক্ত জায়গা সংস্কার করে গড়ে তোলা অত্যাধুনিক আইসিইউ শয্যা ও চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, সাধারণ মানুষ যাতে কম খরচে এবং সুলভ মূল্যে আইসিইউ সেবা পেতে পারে, সে জন্য এই ইউনিটটি যত দ্রুত সম্ভব চালু করতে হবে। আমাদের লক্ষ্য হলো সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন করা এবং প্রতিটি নাগরিকের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া। একইসঙ্গে গরিব মানুষ যাতে সহজে কম খরচে উন্নত চিকিৎসা সেবা পায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গাকে ব্যবহার উপযোগী করে সেখানে এই আইসিইউ ব্লক তৈরি করা হয়েছে। এটি চালু হলে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা কমবে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ এবং চিকিৎসা সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না’
সর্বশেষ খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার