হাম ও হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন করে আক্রান্ত ৬০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৬, ১৯:৫৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৯:৫৭

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও এ রোগের লক্ষণ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন হাম আক্রান্ত ছিলেন। আর বাকি চারজন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৭৮৭ জন লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন, যাদের মধ্যে ৪৮৮ জনকে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৩১৫ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, ময়মনসিংহে ভর্তি হয়েছেন মাত্র চারজন। মৃত্যুর ক্ষেত্রে ঢাকায় দু’জন এবং জেলাগুলোর মধ্যে টাঙ্গাইলে সর্বোচ্চ দু’জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ৯৮ জন।
বিভাগভিত্তিক হিসেবে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে। বিভাগটিতে মারা গেছে ৫০ জন। তালিকায় এরপরেই রয়েছে ঢাকা বিভাগ, যেখানে মারা গেছেন ৩৮ জন।

এ সময়ের মধ্যে মোট ছয় হাজার ৪৭৬ জন হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৮২৬ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৬২৮ জন, যাদের মধ্যে চিকিৎসা শেষে দুই হাজার ৬৫৪ জন হাসপাতাল ছেড়েছেন।

/এবিএম/এসএনএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের