হাম ও লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু, নতুন করে আক্রান্ত ৫৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৬, ১৯:২২আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৯:৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও এ রোগের লক্ষণ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন হাম আক্রান্ত ছিলেন এবং ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৯৮৪ জন লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন, যাদের মধ্যে ৬৫৪ জনকে ভর্তি করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ২৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, রংপুরে ভর্তি হয়েছেন ১১ জন। মৃত্যুর ক্ষেত্রে ঢাকায় একজন এবং জেলাগুলোর মধ্যে খুলনাই সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ১১৩ জন। বিভাগভিত্তিক হিসেবে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। তালিকায় এরপরেই রয়েছে ঢাকা বিভাগ, যেখানে মারা গেছেন ৪৫ জন।

এ সময়ে লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৪৭০ জন, যাদের মধ্যে চিকিৎসা শেষে তিন হাজার ৩৮০ জন হাসপাতাল ছেড়েছেন।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী