দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে। এর সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও এ রোগের লক্ষণ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে ৯ জন ঢাকা বিভাগের। একজন করে মারা গেছে রাজশাহী ও সিলেটে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৮৫ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ১২৯ শিশু মারা গেছে।