‘সচেতনতা ও প্রাথমিক শনাক্তকরণে ক্যান্সার প্রতিরোধ সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ এপ্রিল ২০২৬, ০০:৩৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০০:৩৫

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্বের ওপর জোর দিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক সেমিনারে তারা এ কথা বলেন। ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর উদ্যোগে এবং সিওক হেলথকেয়ারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল সেমিনারে যুক্ত ছিল।

সেমিনারে প্রধান বক্তা লিন জিং বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা ও সময়মতো রোগ শনাক্তকরণ ক্যান্সার মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী।

আয়োজক এম. এম. জাহিদুর রহমান বলেন, “ক্যান্সার প্রতিরোধে সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা অত্যন্ত জরুরি।”

সেমিনারে ক্যান্সারের লক্ষণ, নিয়মিত স্ক্রিনিং এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

/এসএনএস/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী