হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ মে ২০২৬, ১৮:০৭ আপডেট : ০৭ মে ২০২৬, ২০:৪৩

দেশে হাম ও হাম সন্দেহে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামে একজন এবং হাম সন্দেহে ১১ জন মারা গেছে।  

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন মার গেছে ঢাকায়। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে ২৭৯ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৩৮ এবং ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত এর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী ২৮৬ জন, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম রোগী ৬ হাজার ২০৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল হবিগঞ্জ জেলায় ভুলে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৯ জন দেওয়া হয়েছিল; যা প্রকৃতপক্ষে দুই জন হবে। আজ সেই তথ্য সমন্বয় করা হয়েছে। 

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯১২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পায় ২৮ হাজার ২৩৮ জন।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
লেকের পাড়ে মাছ ধরছিলেন বৃদ্ধ, ১২ ফুটের কুমিরের হামলায় মৃত্যু
সর্বশেষ খবর
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান