হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৬, ১৯:৫৮আপডেট : ২৩ মে ২০২৬, ১৯:৫৮

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগটির কারণে এবার ছুটি পাচ্ছেন না হাম সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা। বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সে হাসপাতালে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি না, নাকি ছুটিতে চলে যাবেন, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “থাকবেন ইনশাল্লাহ। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। ধন্যবাদ, আপনাকে এটা বলাতে। আপনারা আশ্বস্ত হতে পারেন। হাম সম্পর্কিত জরুরি স্বাস্থ্য সেবাতে কোনও ডাক্তার ও নার্সের ছুটি হবে না। তাদের সেখোনে থাকতে হবে।”

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভ্যাকসিন নিলেই হাম হবে না, এটা কিন্তু বলা যায় না। স্মল পক্স ইজ ফুললি ইরাডিকেটেড, কলেরা ইজ ইরাডিকেটেড, এখনও কিন্তু কলেরা হচ্ছে। আপনার যদি রেজিস্ট্যান্স মাত্রাটা কেউ ক্রস করে যান, পচা-তিতা খাবার খান তাহলে তো কলেরা হবে। ঠিক একই জিনিস কিন্তু এটাও।”

/এসও/এবিএম/
সম্পর্কিত
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
রংপুরে চার খুন: ডোপ টেস্ট নেগেটিভ নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি