দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৬, ১৭:২০ আপডেট : ০১ জুন ২০২৬, ১৭:২০

দেশে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন রবিবার দুইজন ও শনিবার আরও আটজনের মৃত্যু হয়েছিল।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৯৮ জনের।

স্বাস্থ্য অধিদফতরের সোমবার (১ জুন) প্রকাশিত দৈনিক বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ মে) ও বুধবার (২৭ মে) পাঁচজন করে এবং মঙ্গলবার (২৬ মে) ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল সংস্থাটি।

বুলেটিনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৪ জন। এ সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৫৭ হাজার ৯০২ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
একদিনে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯১
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
সর্বশেষ খবর
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
তাহসিফের লাশ উদ্ধার: তদন্তের শুরুতেই উঠছে যেসব প্রশ্ন
তাহসিফের লাশ উদ্ধার: তদন্তের শুরুতেই উঠছে যেসব প্রশ্ন
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়