আদ-দ্বীনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় মন্ত্রণালয়, আসতে পারে নতুন সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জুন ২০২৬, ১৫:০৪আপডেট : ১০ জুন ২০২৬, ১৫:০৪

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট নয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওনারা জবাব দিয়েছেন, আমরা জবাব পড়েছি। কিন্তু যে তথ্যগুলো প্রয়োজন ছিল, সেগুলোর বাইরে অনেক গল্প-কাহিনি লেখা হয়েছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আজ সংসদের কার্যক্রমের ফাঁকে আমরা বৈঠকে বসবো। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আদ-দ্বীন কর্তৃপক্ষ জবাবে কী জানিয়েছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি তো বললাম, আমরা সন্তুষ্ট হইনি। তারা অনেক কিছু বলেছে। ইচ্ছাকৃতভাবে করেনি—এ ধরনের নানা ব্যাখ্যা দিয়েছে। চার-পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে, কিন্তু প্রয়োজনীয় বিষয়গুলো স্পষ্টভাবে উপস্থাপন করেনি। বুলেট পয়েন্টে তথ্য দেওয়ার পরিবর্তে অপ্রয়োজনীয় অনেক কথাবার্তা লিখেছে। এসব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘আমরা তাদের জবাবে সন্তুষ্ট নই। বৈঠকে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

/এসও/এম/    
সম্পর্কিত
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন প্রকাশে আইনি নোটিশ
হাম ও উপসর্গে আরও ৮ মৃত্যু
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
সর্বশেষ খবর
মানুষ কেন দেয়ালে-টাকায় নাম লেখে?
মানুষ কেন দেয়ালে-টাকায় নাম লেখে?
দেশে শিক্ষিত মানুষের মধ্যে পলিথিন ব্যবহারের প্রবণতা বেশি: গবেষণা
দেশে শিক্ষিত মানুষের মধ্যে পলিথিন ব্যবহারের প্রবণতা বেশি: গবেষণা
সালিশে সংঘর্ষে একজন নিহত
সালিশে সংঘর্ষে একজন নিহত
রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি
রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি
সর্বাধিক পঠিত
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
একীভূত ৫ ইসলামি ব্যাংকে আমানত সুরক্ষা বেড়ে দ্বিগুণ: সংসদে অর্থমন্ত্রী
একীভূত ৫ ইসলামি ব্যাংকে আমানত সুরক্ষা বেড়ে দ্বিগুণ: সংসদে অর্থমন্ত্রী
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা