আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন প্রকাশে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৬, ২২:২৭ আপডেট : ০৯ জুন ২০২৬, ২২:৩৭

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও পুলিশ প্রশাসনের আট কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম এম জি সারওয়ার নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক, তদন্ত কমিটির দুই কর্মকর্তা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

নোটিশে বলা হয়, গত ২৭ মে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের মগবাজার শাখায় ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যু দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে হাসপাতালটির অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, জরুরি চিকিৎসাসেবায় ব্যর্থতা, অতিরিক্ত রোগীর চাপ, অপর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থা, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকা এবং অবকাঠামোগত ত্রুটির বিষয় উঠে এসেছে।

নোটিশে দাবি করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের পৃথক তদন্তে এসব অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, হাসপাতালের অবকাঠামোগত দুর্বলতা এবং বিদ্যমান আইন ও বিধিমালার লঙ্ঘনের বিষয়গুলো দীর্ঘদিন ধরে বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো যথাযথ তদারকি ও আইন প্রয়োগে ব্যর্থ হয়েছে। ফলে এ ঘটনা শুধু চিকিৎসা অবহেলার বিষয় নয়, বরং সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চিত জীবন ও আইনের সুরক্ষা পাওয়ার মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন।

নোটিশে উল্লেখ করা হয়, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাটিকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে অভিহিত করলেও এখন পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে কার্যকর আইনগত পদক্ষেপের কোনও দৃশ্যমান অগ্রগতি নেই। এমনকি সংশ্লিষ্ট থানার পক্ষ থেকেও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

নোটিশে চারটি দাবি উত্থাপন করা হয়েছে। সেগুলো হলো— তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন অবিলম্বে প্রকাশ, তদন্তের ভিত্তিতে গৃহীত সব প্রশাসনিক ও আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য প্রকাশ, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়ে থাকলে তার কারণ ব্যাখ্যা এবং দায়ীদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণ জানানো।

নোটিশে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

ব্যারিস্টার এম এম জি সারওয়ার বলেন, ছয় নবজাতকের মৃত্যু শুধু একটি হাসপাতালের অবহেলার ঘটনা নয়, বরং স্বাস্থ্যসেবা ব্যবস্থার জবাবদিহিতা ও নাগরিকের জীবন রক্ষার সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুতর বিষয়। এ ঘটনায় স্বচ্ছ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

/বিআই/এম/
সম্পর্কিত
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের