ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৬, ২০:২৭আপডেট : ২১ জুন ২০২৬, ২০:৩৯

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার ২১ জুন সকাল ৮টার) মধ্যে তারা মারা যান। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে চার জনের মৃত্যু হলো। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯ জনে।

রবিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সবশেষ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তারা দুজনই নারী। বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এর আগে ১৬ জুন ও ১ জুন দুজনের মৃত্যুর তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৪ হাজার ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫৬৮ জন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুর লাগামহীন বিস্তার, নিয়ন্ত্রণ করবে কে?
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়