আদ্-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শন করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৬, ১৫:৩৭আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৫:৪৪

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ত্রুটিগুলো সংশোধনের দাবি করে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। সরকার পরিদর্শন করে পরিস্থিতি সন্তোষজনক মনে করলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কিনা প্রশ্নে মন্ত্রী বলেন, ছয়টি শিশুর মৃত্যুর ঘটনায় সরকার কোনও পদক্ষেপ না নিলে সমালোচনার মুখে পড়তে হতো। তাই ঘটনার পরই সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ সেগুলো সংস্কারের কাজ করছে বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে পরিদর্শনের আবেদন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ ঘটনায় একটি মামলা বিচারাধীন। মামলার বিষয়ে সিদ্ধান্ত আদালত ও আইন অনুযায়ী হবে।

মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও হাসপাতালটিকে কোনও চূড়ান্ত ছাড় দেয়নি। পুনরায় পরিদর্শনের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

/এসও/আরকে/
সম্পর্কিত
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
মেডিক্যাল কলেজে ভর্তির আসন বাড়ানোর বিষয়ে সংসদে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
দেশে বাতরোগে আক্রান্ত চারজনে একজন কর্মক্ষমতা হারাচ্ছেন
দেশে বাতরোগে আক্রান্ত চারজনে একজন কর্মক্ষমতা হারাচ্ছেন
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন