হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ জুলাই ২০২৬, ২০:০২ আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২০:০২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৫১ জন।

রবিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। বাকি ৬৯৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪৩১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৩৭১ জন এবং আক্রান্ত হয়েছে ৬২ হাজার ১৭০ জন।

/এসও/এম/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
৫ আগস্টের শেখ হাসিনার হেলিকপ্টারের ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ
৫ আগস্টের শেখ হাসিনার হেলিকপ্টারের ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ
ভারতে জিমির স্বীকৃতির দিনে জাপানের কাছে হার
ভারতে জিমির স্বীকৃতির দিনে জাপানের কাছে হার
ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট
ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়