এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬

খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম রোগী দুজন ও ডেঙ্গু রোগী ৬ জন রয়েছে। চলতি বছরের শুরু থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ২৫৫ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গু ও হামে ১৩১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ডেঙ্গুতে ৭৬ জন ও হাম উপসর্গে ৫৫ জন রয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত ২৭ অক্টোবরের প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ২০ হাজার ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫০৬ জন। আর উন্নত চিকিৎসার জন্য ৪২৮ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

জেলা হিসাবে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনায়। জেলায় এ পর্যন্ত ৭ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯ জন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৩ হাজার ৫৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৫ জন (এর মধ্যে খুলনারই ২৭) জন রয়েছে। বাগেরহাটে এ পর্যন্ত ২ হাজার ৪৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ জেলায় মৃত্যু হয়েছে ৬ জনের। যশোরে ভর্তি হয়েছেন ২ হাজার ২৮ জন, মৃত্যু হয়েছে ২ জনের। চুয়াডাঙ্গায় ভর্তি হয়েছেন ২২৬ জন, মৃত্যু হয়েছে একজনের। ঝিনাইদহে ৬৪৪বজন ভর্তি, মারা গেছেন ২ জন। এছাড়া নড়াইলে ৭৩৩ জন, মাগুরায় ৪৬৭ জন, কুষ্টিয়ায় ৬২৬ জন এবং মেহেরপুরে ৪৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাতক্ষীরা জেলায় ৬৬৩ জন এবং সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তির হিসাবেও খুলনা এগিয়ে রয়েছে। এ সময়ে খুলনা জেলায় ৬৮ জন, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯ জন, বাগেরহাটে ১৭ জন, সাতক্ষীরা জেলায় ১৩ জন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, যশোরে ৩৩ জন, ঝিনাইদহে ৩৮ জন, মাগুরায় ১৮ জন, নড়াইলে ৫ জন, কুষ্টিয়ায় ১১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মেহেরপুরে ১০ জন ভর্তি হয়েছেন।
খুলনা বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ২০ো জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৫৮ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহজনক হামে মারা গেছেন ৫৫ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত খুলনা জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৮ জন। এ জেলায় ৫৬ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক হামে মারা গেছেন ৩১ জন। কুষ্টিয়ায় সন্দেহজনক হাম রোগী ৩ হাজার ২৯৫ জন। এর মধ্যে ২৩ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭ জনের। চুয়াডাঙ্গায় সন্দেহজনক হাম রোগী ৭৬০ জন, এর মধ্যে হাম নিশ্চিত হয়নি, মৃত্যু একজন। ঝিনাইদহে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ২১৬ জন। এর মধ্যে ১৭ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫ জনের। মেহেরপুরে সন্দেহজনক হাম রোগী ৮৮১ জন। এর মধ্যে ১০ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে একজনের। এছাড়া যশোরে ৯৬৭ রোগীর নিশ্চিত হাম ৫৮ জন, নড়াইলে ১ হাজার ১৩র রোগীর নিশ্চিত হাম ৮৫ জন, বাগেরহাটে ১ হাজার ১২৮ রোগীর নিশ্চিত হাম ৭৪ জন এবং সাতক্ষীরায় ৫৪৮ রোগীর নিশ্চিত হাম ৩৪ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যে আরও জানা গেছে, বিভাগে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ৪৫৮ জনের রোগ নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।

/আইএএম/
সম্পর্কিত
ডেঙ্গুতে মৃত্যু ঠেকলো চারশোতে, অক্টোবরেই ঝরলো ১৫৫ প্রাণ
একদিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু
এক দিনে ডেঙ্গুতে প্রাণ গেলো ৫ জনের, হাসপাতালে ভর্তি ২২১৮
সর্বশেষ খবর
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
‌সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে:  আতিকুর রহমান
‌সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: আতিকুর রহমান
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’