লাইসেন্স ফিরে পেলো আদদ্বীন হাসপাতাল, মানতে হবে তিন শর্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৬, ১৭:৩৬আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৮:১৬

ছয় নবজাতক শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবে হাসপাতালের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে সন্তোষজনক উন্নতি হওয়ায় তিনটি শর্তে লাইসেন্স ফিরিয়ে দিয়ে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় ওই হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই ৩ কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়। তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শনপূর্বক দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারপূর্বক পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হলো।

শর্ত তিনটি হচ্ছে—ক. মেডিক্যাল প্র্যাকটিস এবং প্রাইভেট ক্লিনিক এবং ল্যাবরেটরি (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে।

খ. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এবং গ. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনও সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক, সমাধান কোন পথে? 
সর্বশেষ খবর
প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম
প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
দেশে বাতরোগে আক্রান্ত চারজনে একজন কর্মক্ষমতা হারাচ্ছেন
দেশে বাতরোগে আক্রান্ত চারজনে একজন কর্মক্ষমতা হারাচ্ছেন
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি