ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ১১০ জন এবং সিলেট বিভাগে ৭ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৮ হাজার ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৫ হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৭৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে।

/এএজে/এম/
সম্পর্কিত
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজেনারেটর আছে, ডিজেল নেই: এক্স-রে মেশিন আছে, বিদ্যুৎ নেই
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
সারের বাজারে সিন্ডিকেট, বেশি দামে কৃষককে কিনতে বাধ্য করার অভিযোগ
সারের বাজারে সিন্ডিকেট, বেশি দামে কৃষককে কিনতে বাধ্য করার অভিযোগ
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা