একদিনে ডেঙ্গু কেড়ে নিলো ৯ জনের প্রাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৬

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৪ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের হাসপাতালে ৪০৮ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১৭ জন, খুলনা বিভাগে ২৪২ জন, রাজশাহী বিভাগে ১১৬ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ১৪২ জন এবং সিলেট বিভাগে আটজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২১৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে।

/এএজে/এম/
সম্পর্কিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সর্বশেষ খবর
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি