২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪  জন, খুলনা বিভাগে ২৭১ জন, রংপুর বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগের ২১৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন আক্রান্ত হয়েছেন। 

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন। এদের মধ্যে ৫৯ হাজার ৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৪ হাজার ৩৫৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছেন ১৯০ জন।

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
সর্বশেষ খবর
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা 
প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি