ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১৮:০০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:০০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৯০২ জন।  

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ৩০৬ জন, রংপুর বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগের ২১৬ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন আক্রান্ত হয়েছেন।   

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। এদের মধ্যে ৮২ হাজার ৩৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৭৫৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছেন ২৭১ জন। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি, মৃত্যু ৬ জনের
সর্বশেষ খবর
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ব্যাংক হিসাবের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ব্যাংক হিসাবের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত