মেডিক্যাল শিক্ষার্থীদের নিয়ে দেশে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ১৮:০৪ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৮:০৪

দেশে প্রথমবারের মতো মেডিক্যাল শিক্ষার্থীদের নিয়ে ‘বিএপি মেন্টাল হেলথ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)। ভবিষ্যৎ চিকিৎসকদের মধ্যে মানসিক স্বাস্থ্য ও মনোরোগবিদ্যা বিষয়ে জ্ঞান, সচেতনতা ও আগ্রহ বাড়ানোর পাশাপাশি পেশাগত দক্ষতা জোরদার করাই এ আয়োজনের লক্ষ্য।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় এবং বাংলাদেশ মেডিক্যাল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) ও ঢাকা মেডিক্যাল কলেজ কুইজিং অ্যান্ড ডিবেটিং সোসাইটির (ডিএমসিডিএস) সহায়তায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ভবিষ্যৎ চিকিৎসকদের মানুষের কথা শোনা এবং তাদের মানসিক অবস্থার প্রতি মনোযোগী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মানুষের জীবনের গল্প শুনে এমন পরিবর্তন আনতে হবে, যাতে তারা মানসিক শান্তি ও সুস্থতা অনুভব করেন।

তিনি বলেন, সুস্বাস্থ্য বলতে শুধু শারীরিক সুস্থতা বোঝায় না; মানসিক স্বাস্থ্যও এর গুরুত্বপূর্ণ অংশ। তাই চিকিৎসকদের অন্যের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি নিজেদের মানসিক সুস্থতার প্রতিও যত্নবান হতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন বলেন, মনোরোগবিদ্যায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের পাশাপাশি অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞ হতে চাওয়া শিক্ষার্থীদের জন্যও মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। সব বিভাগের রোগীদেরই কমবেশি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা থাকতে পারে। এ ধরনের আয়োজন মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অলিম্পিয়াডে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ১৫০ জন শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে অংশ নেন। প্রথম ক্যাটাগরিতে পঞ্চম বর্ষের, দ্বিতীয় ক্যাটাগরিতে তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং তৃতীয় ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিটি ক্যাটাগরিতে নারী ও পুরুষ শিক্ষার্থীদের পৃথকভাবে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অর্জনকারীদের ৮ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ৫ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীদের ৩ হাজার টাকা করে দেওয়া হয়। অর্থ পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়।

অলিম্পিয়াডের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মনোরোগবিদ্যায় ক্যারিয়ার, মানসিক স্বাস্থ্য এবং এ ক্ষেত্রে পেশাগত সম্ভাবনা নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। পরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আনিকা বসারাত ‘ক্যারিয়ার ইন সাইকিয়াট্রি’ বিষয়ে আলোচনা করেন। একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. মো. আরিফুজ্জামান ‘বাংলাদেশে বিএপি ও মানসিক স্বাস্থ্য’ বিষয়ে উপস্থাপনা করেন। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ কুইজিং অ্যান্ড ডিবেটিং সোসাইটির আয়োজনে একটি মক ডিবেট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক-কাম-অধ্যাপক ডা. সাইফুন নাহার এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আইনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন।

/এএজে/এম/
সম্পর্কিত
বুমার মা ও মিলেনিয়াল মেয়ের সম্পর্কে ফাঁটল ধরে যেভাবে
সব সময় মন খারাপ থাকে? সাধারণ বিষণ্ণতা আর ডিপ্রেশনের পার্থক্য কী
‘নীরব মহামারি’ মানসিক স্বাস্থ্যের প্রকৃত চিত্র কেউ জানে না
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির অনুষ্ঠানে বিদ্যুৎ গেলো কয়েকবার
মন্ত্রী-এমপির অনুষ্ঠানে বিদ্যুৎ গেলো কয়েকবার
ভূমির সঙ্গে রোমান্সে ইমরান খান, দেখা যাবে ঘরে বসেই
ভূমির সঙ্গে রোমান্সে ইমরান খান, দেখা যাবে ঘরে বসেই
এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান
এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার