এক দিনে ডেঙ্গুতে প্রাণ গেলো ৫ জনের, হাসপাতালে ভর্তি ২২১৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ অক্টোবর ২০২৬, ১৬:৫৯ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৬:৫৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ২১৮ জন। 

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, রাজশাহী বিভাগে ২৪৬ জন, রংপুর বিভাগে ১১৩ জন, বরিশাল বিভাগের ২৩২ জন এবং সিলেট বিভাগে ৪০ জন আক্রান্ত হয়েছেন। 

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। এদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৬ হাজার ৩৮৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৩৮৯ জন। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
সর্বশেষ খবর
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
ট্রাইব্যুনাল নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়ে সময় পেলেন দুই আইনজীবী
ট্রাইব্যুনাল নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়ে সময় পেলেন দুই আইনজীবী
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি