ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৬, ০০:৩০ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০০:৩০

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। 

শনিবার (৩১ অক্টোবর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য ব্যাপার তাই তার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ। এ জন্য বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।’ 

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার নতুন বাংলাদেশ, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করছে। প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে দিন-রাত চেষ্টা করছেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সম্মিলিতভাবে অনেক কিছু অর্জন করা সম্ভব।’ 

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবারের কোনও সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত মানুষ এ বিষয়ে সচেতন হয়। কিন্তু ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ, টব ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার মতো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে অনেকে গুরুত্ব দেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধ করা যতটা সহজ, আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া তার চেয়ে কঠিন। তাই নিজেদের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে সচেতন হওয়া প্রয়োজন।’ 

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘একসময় হাসপাতালটি মূলত এলাকার মানুষের চিকিৎসার ভরসাস্থল ছিল। বর্তমানে সারা দেশ থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালটিতে বিভিন্ন চিকিৎসাসুবিধা বাড়ার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার সুযোগও বৃদ্ধি পেয়েছে।’ 

তিনি বলেন, ‘এই এলাকার সাধারণ মানুষ হাসপাতালটির ওপর নির্ভরশীল। এখানে চিকিৎসা নিতে ব্যর্থ হলে তাদের বিকল্প কোনও জায়গা থাকে না।’ তাই হাসপাতালটি যেন এলাকার মানুষকে সর্বোচ্চ সেবা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় জনবল ও সহায়তা নিশ্চিত করতে ড্যাবের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। হাসপাতালটির সুনাম ধরে রাখতে সহযোগিতা অব্যাহত রাখারও অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

সরকারি দায়িত্ব পালনের বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘প্রধানমন্ত্রী কোনও এলাকায় গেলে শুধু তখনই পরিষ্কার-পরিচ্ছন্নতা বা সচেতনতার বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত নয়। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’ 

দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের জবাবদিহি রয়েছে। জনগণকে সেবা দিতে সরকার বাধ্য। কেউ দায়িত্ব পালনে গাফিলতি করলে সরকার তাকে ছাড় দেবে না। তারাও দায়িত্ব পালনে অবহেলাকারীদের ছাড় দেবেন না।’ 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
ডেঙ্গুতে ভয়াবহ অক্টোবর, এক মাসেই প্রাণ গেলো ১৭৪ জনের
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু একজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩৩
একদিনে ডেঙ্গুতে মৃত্যু তিনজনের, হাসপাতালে ভর্তি ১২৬২
সর্বশেষ খবর
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী