হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৯:১৮ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:১৮

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩৪ জন। 

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২২৪ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩২৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৭৬ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫৮ জনের। মোট ১ হাজার ৬৩৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৩৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫২ হাজার ১৭৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৭৮৬ জনের।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
২৬ বছর পর ‘হাম-মুক্ত’ মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র: প্রাণ গেলো ১০ জনের
সর্বশেষ খবর
আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপির দুই নেতার পরিচয় মিলেছে
আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপির দুই নেতার পরিচয় মিলেছে
বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করবে ছাত্রদল
বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করবে ছাত্রদল
হজযাত্রীরা মেনিনজাইটিস-ইনফ্লুয়েঞ্জা টিকা কোথায় নেবেন, কেন্দ্রের তালিকা প্রকাশ
হজযাত্রীরা মেনিনজাইটিস-ইনফ্লুয়েঞ্জা টিকা কোথায় নেবেন, কেন্দ্রের তালিকা প্রকাশ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরু হবে কিনা, আদেশ ২ ডিসেম্বর
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরু হবে কিনা, আদেশ ২ ডিসেম্বর
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির