সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৪:১৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৪:১৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি শারীরিকভাবে এখন সুস্থ আছেন। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গতকাল রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। একই হাসপাতালে গত শনিবার স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন। উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা গ্রহণের সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি স্টেন্ট 
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে ব্লক, বিকালে বসানো হতে পারে রিং
দেশের হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হার্টের এনজিওগ্রাম সম্পন্ন
সর্বশেষ খবর
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’
দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ
দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ
যৌথ বাহিনীর টহল জোরদার, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
যৌথ বাহিনীর টহল জোরদার, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল