ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ২২:২০আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২২:৩২

ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে শিশুর খাবার ও পুষ্টিবিষয়ক এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক মিজানুর রহমান ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে বলেন, এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। এ থেকে শিক্ষণীয় বিষয়গুলি সম্পদে পরিণত করে কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করবেন।

এই প্রশিক্ষণের উদ্দেশ্য জন্মের প্রথম ঘণ্টায় শিশুকে মায়ের দুধ খাওয়ানো, ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ৬ মাসের পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিপূরক খাবার খাওয়ানো সফল করার মাধ্যমে দেশের শিশুমৃত্যু হার কমানো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারপারসন এবং সিনিয়র সাইন্টিস্ট ড. এস কে রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. খাজা আব্দুল গফুর, বিবিএফের পরিচালক খুরশীদ জাহান, সহকারী পরিচালক সৈয়দা মহসিনা আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবজাতক বিভাগের প্রধান ডা. মনীষা ব্যানার্জী।

আরও পড়তে পারেন: এক যুগে রাবির চার অধ্যাপক খুন

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী