করোনা আক্রান্ত এমপি বাদশাকে বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ১৮:১৫আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৮:২২

করোনা আক্রান্ত ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। এর আগে করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

চিকিৎসকদের পরামর্শে বাদশার চিকিৎসার জন্য বিভিন্ন পর্যায়ের ‘ক্লিনিক্যাল টেস্ট’ চলছিল। রাজশাহীতে গঠিত মেডিক্যাল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে বাদশাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়।

ওয়ার্কাস পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদশার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার অক্সিজেন সেচুরেশন মাত্রা এখনও স্বাভাবিক আছে।

এদিকে ফজলে হোসেন বাদশার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ ও চিকিৎসার জন্য পার্টি সভাপতি রাশেদ খান মেননকে প্রধান করে ও পলিটব্যুরোর সদস্যদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পলিটব্যুরো সার্বক্ষণিক বাদশার স্বাস্থ্যগত অবস্থার খোঁজ রাখছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল সকালে সাংসদ বাদশা তার দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। ভ্যাকসিন গ্রহণের পর তার সামান্য জ্বর অনুভূত হয়েছিল। গতকাল ১৪ এপ্রিল করোনা পরীক্ষা করালে তিনি ‘পজিটিভ’ হোন।

ইএইচএস/এনএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের